জেলার খবরময়মনসিংহ

ময়মনসিংহে বাড়ছে ডেংগুর উপদ্রব,হাসপাতালে বাড়ছে ডেংগু রুগীর সংখ্যা

ডা:পলাশঃ ক্রাইম রিপোর্টার (ময়মনসিংহ)

ময়মনসিংহ নগর জুড়ে বাড়ছে ডেংগুর উপদ্রব।দিন দিন বাড়ছে ডেংগু রুগির সংখ্যা।
শহর জুড়ে ড্রেনের অব্যবস্থাপনায় অল্প বৃষ্টিতেই জমে থাকছে পানি।আর সেই পানিতেই জন্ম নিচ্ছে এডিস মশা সহ নানা প্রজাতির মশা।নগরীর ডাস্টবিন গুলোর ও বেহাল দশা।বর্ষা মৌসুম শেষে ডেংগুর উপদ্রব কমে আসলেও ময়মনসিংহে দেখা দিয়েছে এই বছর ভিন্ন চিত্র।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে ডেংগুর রুগি।

হাসপাতাল কর্তৃপক্ষ এবং সচেতন জনসাধার‌ণের দাবি নগর জুড়ে বাড়াতে হবে গন সচেতনতা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং যে স্থা‌নে ড্রেন নাই সেই এলাকায় নতুন ড্রেন প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *