নেত্রকোণায় আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০০ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার চেষ্টা চলমান
(নেত্রকোনা প্রতিনিধি)
নেত্রকোনায় মোহনগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সভাপতি জনাব লতিফুর রহমান রতন ও সাধারণ সম্পাদক জনাব শহীদ ইকবালসহ ২০০ জনের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট, ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর শনিবার মোহনগঞ্জ পৌর বিএনপির আহŸায়ক জনাব ফজলুল হক মাসুম বাদী হয়ে থানায় এই মামলা করেন।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম হালবাংলার নেত্রকোনার প্রতিনিধিকে জানান, মামলার অগ্রগতি হচ্ছে খুব তাড়াতাড়িই গ্রেফতার হবেন মামলার আসামীরা।
উক্ত মামলার অভিযোগে জানা যায়, ত ১৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে পৌর বিএনপির নেতা ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। হামলার সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ককটেল বিস্ফোরণ ঘটান আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগ সভাপতি জনাব লতিফুর রহমান রতন ভোটে কারচুপি করে পৌরসভার চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল কারচুপি করে উপজেলার চেয়ারম্যান বনে যান। তারা গত ১৫ বছরে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে জড়িত রয়েছেন বলে এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়।

