খেলাজেলার খবরনেত্রকোনাফুটবল

কেন্দুয়ায় আশুজিয়া হাই স্কুল মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আমিরুল ইসলাম (স্টাফ রিপোর্টার): নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশন উচ্চ বিদ‌্যালয় খেলার মাঠে আশুজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সিংহেরগাঁও ক্লাবঘর একাদশ বনাম ঈশ্বরগঞ্জ একাদশ। খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসুয়ারি গ্রামের কামরুল ইসলাম,উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সিংহেরগাঁও গ্রামের মতিউর রহমান তালুকদার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল হেলিম ভূঁইয়া। স্থগিতকৃত খেলার অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদেক।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদান স্মরণ করে বলেন,তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলা পরিচালনা ও আয়োজনের দায়িত্বে ছিলেন আশুজিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল হক লাদেন,ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আকাছ মিয়া,সাধারণ সম্পাদক বুলবুল মিয়া,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলীমুন ইসলাম রনি,স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শাহীন তালুকদার,ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহবুব আলম,সাধারণ সম্পাদক এমদাদ মিয়া,সিংহেরগাঁও ক্রিয়েটিভ স্টুডেন্টস ক্লাবের সভাপতি টিপু সুলতান,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার সজিব,শ্রমিক দলের সভাপতি বকুল মিয়া,সাধারণ সম্পাদক মতি মিয়াসহ ইউনিয়ন যুবদল,ছাত্রদল,শ্রমিক দল,কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ও স্থানীয় সম্মানিত ব্যাক্তিবর্গ প্রমূখ ।

খেলা শেষে অতিথিরা শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিদিনের ম্যাচ উপভোগ করার আহ্বান জানান এবং ফাইনাল ম্যাচটি যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *