জেলার খবরনেত্রকোনা

খালিয়াজুরীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় পিঠিয়ে ভুক্তভোগীর সন্তানসহ ৪ জনকে আহত করার অভিযোগ

অমিতাভ বিশ্বাস: নেত্রকোণা জেলা প্রতিনিধি

ভুক্তভোগী’র অভিযোগ বিগত কিছুদিন যাবৎ শহর আলী লক্ষ্মী রাণী নামক এক মধ্যবয়সী হিন্দু মহিলাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। কু-প্রস্তাবে তিনি কোনোভাবেই রাজি হননি। এক সময় শহর আলীর প্রস্তাব বাড়তে থাকলে তিনি তার সন্তানদের এ বিষয়ে জানান। সন্তানেরা এ বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। গত কিছুদিন আগে ভুক্তভোগীর সন্তান অজিত সরকার এ বিষয়টি নিয়ে শহর আলীর সঙ্গে কথা বললে তিনি তা অস্বীকার করেন। এবং অজিত সরকারসহ তার পরিবারকে দেখে নেয়া হুমকি দেন। এ বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে শহর আলী ও তার সন্তানেরা আজ ১৪ অক্টোবর খালিয়াজুরী বাজারে ফারুক আজাদের দোকানে কর্মচারী অজিত সরকারের উপর হামলা করে। এ সময় অন্য কর্মচারী ঠাকুরধন বাঁধা দিতে এগিয়ে এলে এলোপাতাড়ি পিঠিয়ে ঠাকুরধনসহ ৪ জন গুরুতর আহত হন। এদের মধ্যে ২ জন ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
খালিয়াজুরী বাজারের দোকান মালিক ফারুক আজাদ আমাদের সংবাদদাতার কাছে জানান- শহর আলীরা দলবল, লাঠিসোঠা নিয়ে আমার দোকানের কর্মচারীদের উপর হামলা করে ৪ লক্ষ ৯২ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়।

এ বিষয়ে আমাদের সংবাদদাতা শহর আলীকে ফোন করলে তিনি জানান ‌’অজিত সরকারসহ কিছু লোক তার উপর হামলা করে তার আঙুল ভেঙে দেয়।’ এ বিষয়ে তার সন্তানরা জানতে পারলে লাঠিসোঠা নিয়ে হামলার খবর তিনি শুনেছেন তবে তিনি বর্তমানে ভাঙা আঙুলের চিকিৎসার জন্য মদন উপজেলা হাসপাতালে চিকিৎসাশেষে এক আত্মীয় বাড়িতে অবস্থান করছেন।
৪ লক্ষ ৯২ হাজার টাকা লুটপাটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ‘এটা তো হতেই পারে না। একটা উপজেলার দোকানে এত টাকা ক্যাশ নিয়ে কেউ বসে থাকে নাকি? এগুলো সবকিছুই মিথ্যা ও বানোয়াট।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *