নেত্রকোণাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মানবিক নেতা মো: আমান উল্লাহ আমান
মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ”পবিত্র ঈদুল ফিতর” । এ উপলক্ষে আমার প্রাণপ্রিয় নেত্রকোণাবাসীসহ বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ববাসীর অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। নেত্রকোণাবাসীসহ দেশবাসী দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর পর বিশ্ব মুসলিম উম্মাহ শাওয়াল মাসের চাঁদের আগমনে রোজা ভেঙ্গে আল্লাহ’র বিশেষ শোকরিয়াস্বরুপ আনন্দ উৎসব পালন করেন-সেটিই ঈদুল ফিতর। এ দিনে ইসলাম ধর্মালম্বীরা একে অপরকে শুভেচ্ছা জানায়।
দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান শিক্ষা ও ধৈর্যর মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহুর্ত। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহ’র সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। এ দিনে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালবাসার বন্ধনে সবাইকে নতুনভাবে আবদ্ধ করে। ঈদুল ফিতরের আনন্দে যেন সমাজের সব শ্রেণীর মানুষ শরীক হতে পারে সেজন্য সবার মুখে হাসি ফোটানের আনন্দ সমাজের শিক্ষিত মানুষের দায়িত্ব। কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ও শিক্ষিত ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।
আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি।
ঈদ মোবারক
বাংলাদেশ জিন্দাবাদ।
মোঃ আমান উল্লাহ আমান
★ সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তা বাদী পেশাজীবী দল, কেন্দ্রীয় কমিটি,
★ মেম্বার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৭ জনাব তারেক রহমানের নির্বাচন প্রচারণা উপ কমিটি,
★ সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তা বাদী পেশাজীবী দল, নেত্রকোনা জেলা শাখা।

