জেলার খবরনেত্রকোনা

নেত্রকোনার কৃতি সন্তান আব্দুল্লাহ সাইফ মুনতাহার বর্ণাঢ্য সংবর্ধনা

মনিরুল ইসলামঃ (সদর প্রতিনিধি)

জাতীয় পর্যায়ের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নিজ জেলা নেত্রকোনায় ফিরে এসেছেন কৃতি সন্তান আব্দুল্লাহ সাইফ মুনতাহা। তার এ গৌরবোজ্জ্বল অর্জনে নেত্রকোনাবাসীর মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

নেত্রকোনায় আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ও “টিম রনি’র” প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি কৃতি এই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন, “এ ধরনের সাফল্য আমাদের তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।”

আব্দুল্লাহ সাইফ মুনতাহা নেত্রকোনা শহরের সাতপাই এলাকার দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান জামালুল কোরআনের ছাত্র। ছোটবেলা থেকেই তিনি কোরআন তিলাওয়াতে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। তার এই অর্জন শুধু তার পরিবার নয়, পুরো জেলার জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল্লাহ সাইফ মুনতাহার এই সাফল্য নতুন প্রজন্মকে নৈতিক ও দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য সুনাম বয়ে আনবে।

এদিকে আব্দুল্লাহ আল মামুন খান রনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০২০ সাল থেকে তিনি নিয়মিত ইফতার কর্মসূচি পরিচালনা করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এছাড়াও শিক্ষা, মানবিক সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয়দের মতে, তার এসব কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের কাছে একজন মানবিক ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুন খান রনি বর্তমানে মেয়র পদপ্রার্থী হিসেবে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
সকলের কাছে দোয়া প্রত্যাশি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *