মদন উপজেলায় বিলের জমির জের ধরে ধোবাহালা গ্রামের আরিয়ান আহত হয়ে হাসপাতালে
মদন প্রতিনিধি: জাকিরুল ইসলাম
নেত্রকোনা জেলার মদন উপজেলায় বিলের জমির জের ধরে ধোবাহালা গ্রামের শিপন মিয়ার ছেলে আরিয়ান ৯ বল্লমের আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি
সংগ্রাম ওরফে সম্রাট নামে ব্যক্তির ছোড়া বল্লমে গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় লোকজন ও ভূক্তভোগী জানান। দীর্ঘদিন ধরে জমির জের নিয়ে গ্রামে বিরোধ লেগেই থাকে। গ্রামবাসীরা অনেকজন মিলে থানায় গেলে মামলা নিতে রাজি হয় নি । সুস্থ্য বিচার ও বিষয়গুলো নিষ্পত্তির জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান আরিয়ানের পরিবার।

