ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন ডাকায় NCP নেতার উপর হামলা।
ডা: পলাশঃ ক্রাইম রিপোর্টার, ময়মনসিংহ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ব,অনিয়ম,দুর্নীতি ও সিন্ডিকেটের অভিযোগ পাওয়া গেলেও তার সঠিক বিচার এবং সমাধান হচ্ছিল না।তাতে করে জন সাধারন সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিল।আর সঠিক চিকিৎসা সেবা না ও বিচার না পাওয়ায় হতাশায় নিমজ্জিত হয়ে দিননিপাত করত।এসব দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে আজ ১২ই নভেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় এক মানব বন্ধনের আয়োজন করা হলে এসব দালাল ও সিন্ডিকেট দলের নেতা ঈশ্বরগঞ্জ হাসপাতালের জি এস ও জাকির হোসেন এর নেত্রীত্বে NCP নেতা মো: মোজ্জামেল এর উপর হামলা করা হয় এতে NCP নেতা মোজাম্মেল হক গুরুতর আহত হন।এই আক্রমনের ঘটনায় স্থানীয় জন সাধারন ব্যাপক ক্ষুভ, নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন পাশাপাশি সুস্থ্য বিচার দাবি করেছেন।

