নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বি,এন, পি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পলাশ পালঃ (প্রতিনিধি) নেত্রকোনা
আজ ৭ ডিসেম্বর (রবিবার) নেত্রকোনা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের এক উন্মুক্ত মতবিনিময় সভা
নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে দুপুর দুইটার দিকে অনুষ্ঠিত হয়।
গণমাধ্যম কর্মীদের সাথে
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা -২ (নেত্রকোনা- বারহাট্টা) আসনের বি,এন,পি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সংবাদ পত্র জাতির দর্পণ, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। ফ্যাসিস্ট হাসিনার আমলে সাংবাদিকরা বিভিন্ন কালা-কানুনের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি কিন্তু
বি,এন,পি জনগণের রায়ে ক্ষমতায় গেলে অবশ্যই সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা হবে সেই সাথে গণমাধ্যম কর্মীদের যথাযথ মর্যাদা ও তাদের জীবন যাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে নেত্রকোনার তেমন কোন উন্নয়ন হয়নি।এখনো অন্যান্য জেলার চেয়ে নেত্রকোনা জেলা সর্ব দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। মতবিনিময় সভায় তিনি তার আসন সহ জেলার অন্য ৫টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারে তার জন্য সাংবাদিক সমাজ সহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশা ও সর্ব সাধারণের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মত বিনিময়ের শুরুতেই বি,এন,পির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। উক্ত
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু এবং বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি প্রমূখ।

