নেত্রকোণায় জোরপূর্বক বসতবাড়ির জমি দখল
নেত্রকোণা প্রতিনিধি: মহিউদ্দিন তালুকদার :
নেত্রকোণা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের রায় দুম রুহী এলাকায় জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামালের বসতবাড়ির জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের ১.আব্দুল বারেকের স্ত্রী রিনা আক্তার, পিতা আলাউদ্দিন কাজী, ২.মোতালিব ৩. ছোরাপ উভয়ের পিতা : জালাল উদ্দিন কাজী ও ৪. হাদিস ৫.মনসুর মিয়া উভয় পিতা আব্দুল বারেক,গং এর বিরুদ্ধে।
এ বিষয়ে তরিকুল আলম জামাল বাদী হয়ে, পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন,অভিযোগ অনুযায়ী, বাদী তরিকুল আলম জামালের মাতা নুরুন্নাহার এর নামে জমি থাকায় তিনি দয়া বশত হয়ে তার গৃহকর্মীকে অর্থাৎ বিবাদীরগণকে তার ১০ শতাংশ জমিতে অস্থায়ীভাবে ঘর তোলার অনুমতি দেন। এমতাবস্হায় এলাকার কিছু কুচক্রী মহলের যোগসাজশে বিবাদীগণ নিজেদের ওই জমির মালিক দাবি করা শুরু করে। ফলশ্রুতিতে , বাদী কোর্টে মামলা করেন ও বাদী তার পক্ষে ডিক্রী পান।বর্তমানে কোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সদ্য দখলকৃত জমিতে
পুনরায় ঘর স্থাপন করে। এ বিষয়ে সরেজমিনে গেলে দেখা যায়, বিবাদীগণ, আইনশৃঙ্খলা মানতে নারাজ, তারা ঘর উঠাবেই, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিবে বলে জানায়। এদিকে বাদি তরিকুল আলম জানায়, তারা আইনকে সম্মান করে বিধায় আদালতের শরণাপন্ন হয়েছে, অন্যদিকে আসামিগণ, আইন মানতে নারাজ, এ বিষয়ে এলাকার, লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে, তারা জানান, আসামিরা উশৃংখল প্রকৃতির লোক, ফ্যাসিবাদ সরকারের ক্ষমতার জোর খাটিয়ে, এতদিন জোরপূর্বক ভাবে, জমি ভোগ দখল করে আসছে।এলাকাবাসী আরো বলেন, যারা আইনকে অবমাননা করতে পারে তাদের ধারা সবকিছুই সম্ভব, তাই তাদের বিরুদ্ধে দ্রুত বিচারের পদক্ষেপ নেওয়ার, জন্য জোর দাবি জানান বাদী তরিকুল আলম জামাল ও এলাকাবাসী।
উল্লেখ্য যে, উক্ত এলাকায় সুদখোর ও ভূমিদস্যুদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলছে।এতে করে নিরীহ জনগণ অনিরাপদ জীবন যাপন করছেন বলেও জানান এলাকার নিরীহ জনসাধারণ।

