নেত্রকোনার সুসং দুর্গাপুর ভয়াবহ অগ্নিকাণ্ড (
পলাশ পাল, জেলা প্রতিনিধি)
আজ ১৯ অক্টোবর রবিবার সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় নেত্রকোনার দুর্গাপুর, -সাধুপাড়া, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন-এর পাশে -. লিটন বস্ত্রালয় এর বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে স্মরণকালের ইতিহাসে দুর্গাপুরে এত ভয়াবহ অগ্নিকাণ্ড কখনোই হয়নি। আগুনের লেলিহান শিখা অতি দ্রুতই অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়ে অতি দ্রুত ফায়ার সার্ভিস টিম অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয় মানুষের সহযোগিতায় প্রায় দুই ঘন্টার মধ্যে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।শেষ খবর পাওয়া মাত্র জানা যায় আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রনে।তবে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কিন্তু কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো জানা সম্ভব হয়নি।

