নেত্রকোনায় ধর্মান্তর নিয়ে চাঞ্চল্য, আদালতে রায় ঘোষণা
নেত্রকোনা প্রতিনিধি: (মনিরুল ইসলাম)
নেত্রকোনা জেলার শিববাড়ি রোডের নাগড়া এলাকায় এক ব্যক্তির হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, ধর্মান্তরিত ওই ব্যক্তি একদিন পুলিশ হেফাজতে ছিলেন। পরবর্তীতে আজ তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার বিষয়ে রায় ঘোষণা করেন।
আদালতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানী, অ্যাডভোকেট মোরশেদ বেগ, আবুল আসাদসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি। এছাড়াও ঘটনাটি দেখতে ও জানতে আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মান্তরের বিষয়টি সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং কারও ব্যক্তিগত নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

