খেলানেত্রকোনাফুটবল

কেন্দুয়ায় ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্ব সম্পন্ন, ফাইনাল ম্যাচ চলতি মাসেই অনুষ্ঠিত হবে

কেন্দুয়া প্রতিনিধি: আমিরুল ইসলাম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে এলাকাভিত্তিক তরুণ ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা গত মঙ্গবার (৭ অক্টোবর) বিকেলে সম্পন্ন হয়েছে। এলাকার তরুণদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় খেলার পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সিরাজুল ইসলাম,শাহজাহান কবির রেনু, মনিরুজ্জামান সবুজও লিয়ন তালুকদারসহ আরও অনেকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে চারটি দলে মোট ৬৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। গ্রুপ পর্বের শেষে সিংহেরগাঁও গ্রামের সোহাগ ফুটবল একাদশ ও বন্ধন ফুটবল একাদশ ফাইনালে ওঠেছে। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আয়োজকরা আরও জানান, এই চারটি দল থেকে ভবিষ্যতে “সিনিয়র” ও “জুনিয়র” নামে দুটি স্থায়ী দল গঠন করা হবে, যারা বিভিন্ন এলাকায় আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে। ফাইনাল খেলায় অংশ নেওয়া দুই দলসহ মোট চারটি দলকেই পুরস্কৃত করা হবে বলে জানান তারা।

ফাইনালে ওঠা দুই দলের অধিনায়ক সাখাওয়াত হোসেন তালুকদার সজিব ও রকি আলম সাগর বলেন,“এলাকার সবার আন্তরিক সহযোগিতায় প্রতিদিনের খেলাগুলো সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।                      আজকের গ্রুপ পর্ব সফলভাবে শেষ হওয়ায় আমরা ৬৮ জন খেলোয়াড়ের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বুধবার ( ৮ অক্টোবর) সন্ধ্যায় আয়োজক সিনিয়রদের সিদ্ধান্ত মোতাবেকে চলতি মাসের ২০ অক্টোবর (সোমবার) বিকাল ৪ (চার) টায় একই মাঠ আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠানে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তারা জানিয়েছেন। এরই পাশাপাশি ফাইনাল খেলাটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করে এবং সবাইকে মাঠে এসে ফাইনাল ম্যাচ খেলা উপভোগ করার আহ্বান জানাচ্ছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *