জেলার খবরনেত্রকোনাসর্বশেষ

নেত্রকোণায় ৩ উপজেলায় ‘জাতীয় নাগরিক কমিটি’ প্রতিনিধি কমিটি গঠন

সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের থানা–উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করছে জাতীয় নাগরিক কমিটি। গত সোম ও বুধবার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানানো হয়।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এসব কমিটি অনুমোদন করেছেন। সর্বশেষ ঘোষিত এসব কমিটির সব কটিতেই স্থান পেয়েছেন জুলাই গণ-অভুত্থানে আহদ ও শহীদ পরিবারের লোকজন।

জাতীয় নাগরিক কমিটির নেত্রকোনা জেলার নতুন কমিটিগুলোর মধ্যে সোমবার ( ৮ ডিসেম্বর) জেলার সদর থানায় ৫৩ সদস্যের এবং মঙ্গলবার (১০ ডিসেম্বর) আটপাড়া উপজেলায় ৭৮ সদস্য ও মোহনগঞ্জ ৪১ সদস্য প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে।

গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তারের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ঘোষিত কমিটিগুলোসহ এখন পর্যন্ত দেশের ১০০টির বেশি থানা ও উপজেলায় তারা প্রতিনিধি কমিটি করেছে। এর মধ্যে ঢাকায় ১৯টি থানা পর্যায়ে, বাকি উপজেলা ঢাকার বাইরের। প্রতিনিধি কমিটিগুলো আগামী ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হওয়ার কথা রয়েছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা একটি তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের থানা ও উপজেলা পর্যায়ে কমিটি করছে জাতীয় নাগরিক কমিটি। চলতি ডিসেম্বরের মধ্যেই দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে তারা।
এ লক্ষ্যে কেন্দ্রীয় সদস্যরাসহ প্রতিটি জেলায় সংগঠকেরা যোগ্য নেতৃত্ব বাছাইয়ে কাজ করছেন বলে জানা যায়-।


নেত্রকোনা জেলার অন্যতম সংগঠক রফিকুল ইসলাম (শুভ) বলেন, ‌’আমরা নেত্রকোনায় জেলায় আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত, নিহত পরিবার, নারী নেতৃত্ব, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালগুদের নিয়ে থানা প্রতিনিধি গঠন করছি। খুব তাড়াতাড়ি ১০টি উপজেলায় প্রতিনিধি কমিটি করে সাংগঠনিক কাজ জোরদার করার চেষ্টা করছি। এতে কেন্দ্রীয় সদস্য জাভেদ রাসিন ভাইসহ ময়মনসিংহ বিভাগীয় নেতারা সহযোগিতায় করছেন। এছাড়াও নেত্রকোনা জেলায় সংগঠকদের মধ্যে ফাহিম পাঠানের কথা উল্লেখ করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *