জেলার খবরময়মনসিংহ

স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনিয়ম এবং দুর্নীতির গুমড় পাস করলেন ডা.ধনদেব বর্মণ।

ডা.পলাশঃ( প্রতিনিধি)ময়মনসিংহ

গত কয়েকদিন যাবত ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ধনদেব বর্মন এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিজির মধ্য বাক বিতন্ড এবং চিকিৎসক কে বে-আইনী ভাবে সাসপেনডেন্ড করা নিয়ে ব্যাপক আলোচনা,সমালোচনা হচ্ছে তারি ধারা বাহিকতায় মচিমহার ক্যাজুয়াল্টি ডিপার্টমেন্ট এর প্রধান ধনদেব বর্মন নিজেই এমন আচরনের কারন ব্যাখ্যা করলেন।

তিনি অতীব দুঃখের সাথে প্রকাশ করলেন স্বাস্থ্য মন্ত্রনায়নের ডিজি অফিসের অনিয়ম ও দুর্নীতির কথা,তিনি জানালেন ডিজি অফিস কোন কাজ ই টাকা ছাড়া করেন না।যোগ্যতা থাকা স্বত্তেও কারো প্রমোশন হয় না,কেউ কেউ উন্নত ট্রেনিং নিতে চাইলেও নেতা কর্মীদের সুপারিশ নিয়ে আসতে বলে,যারা রাজনৈতিক ছায়ায় আছেন তারা সুযোগ সুবিধা পেয়ে থাকেন।ডা:ধনদেব বর্মন আরো জানান সাব সেন্টার থেকে শুরু করে মেডিকেল বা স্বাস্থ্য কেন্দ্র গুলো থেকেও মেডিসিন চুরি হয় এসব ডিজি অফিস দেখেনা।শুধু তাই নয় যারা সিনিয়র আছেন সার্জারী তে এম এস ডিগ্রী নিয়েও তারা অপারেশন করতে পারেন না অথচ জুনিয়র বা রাজনীতিগত ক্ষমতা বা টাকা দিয়ে সেই সেক্টর গুলোর দায়িত্ব বা পদ পদবী দখল করেন।

চিকিৎসক এর সাথে তর্ক এর বিষয় টি জানতে চাইলে চিকিৎসক জানান ডিজি নিজেই অনেক দুর্নীতির সাথে জড়িত যেমন কিছুদিন আগেও তিন দিনের একটা ট্রেনিং এ উনার ৩ দিন ই উপস্থিত থাকার কথা থাকলেও এক দিন ও আসে নাই এবং উনি এসে হাসপাতালের সমস্যা এবং চাহিদার বিষয়ে আমাদের কাছে জানতে চাইবেন তা না করে উনি সামান্য একটা টেবিল ইন্টার্ন চিকিৎসকদের জন্য স্থানান্তরিত করার জন্য আমাকে তুমি তুমি করে সম্ভোধন করেন এবং আমাকে ক্ষমতার দম্ভ দেখান।হাসপাতাল টি নানান সমস্যায় জর্জরিত এসব ব্যাপারে একাধিক বার উনাকে জানালেও উনি এর কোন ব্যবস্থাই গ্রহন করেন নাই।আমার চাকুরি মাত্র আর এক বছর আছে আমি এক বছর পরে অবসরে যাব অথচ আমাকে আমার কাজের কোন মুল্যায়ন করেন নাই কারন আমি কাউকে টাকা দেইনাই এবং রাজনীতি ছায়ায় নাই বলে।

স্বাস্থ্য খাতে এতো পরিমাণ দুর্নীতি তাই আমি নিজে থেকে আর এই সরকারি চাকুরি করতে চাইনা।আমি নিজেই এই সব অনিয়ম থেকে অব্যহতি নিতে চাই।
চিকিৎসক এর এরকম মন্তব্যে অনেকেই ডা.ধনদেব বর্মন কে সাধুবাদ জানাচ্ছেন। কারন উনি তেল বাজি করেন নাই এবং অন্যায়ের প্রতিবাদ করেছেন বলে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *