জেলার খবরনেত্রকোনা

নেত্রকোনা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সদস্য মনোনীত হলেন সাখাওয়াত হোসেন তালুকদার সজিব

নিজস্ব প্রতিবেদকঃ

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ১লা মে ২০২৬, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কেন্দুয়া সরকারী কলেজের ছাত্রনেতা ও জনপ্রিয় তরুণ ফুটবলার সাখাওয়াত হোসেন তালুকদার সজিব। তিনি কেন্দুয়া উপজেলার ২নং আশুজিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক বারবার আহ্বায়ক/সভাপতি ও শিক্ষাসমৃদ্ধ সিংহেরগাঁও গ্রামের সমাজসেবক মতিউর রহমান তালুকদারের কনিষ্ঠ ছেলে।

ছাত্রনেতা সাখাওয়াত হোসেন সজিব দীর্ঘদিন ধরে কেন্দুয়া সরকারি কলেজ, উপজেলা,নিজ ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের এক অন্যতম সৈনিক হিসেবে নেতৃত্ববৃন্দের নিকট পরিচিতি লাভ করে আসছেন।

​নতুন এই ছাত্রনেতা তালুকদার সজিব বলেন, “আমাকে নেত্রকোনা জেলা ছাত্রদলের কমিটিতে সম্মানিত পদে স্থান
দেওয়ায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব মো.রাকিবুল ইসলাম রাকিব ও মো.নাছির উদ্দীন নাছির ভাই এবং আমাদের নবগঠিত জেলার সভাপতি সভাপতি জনাব অনিক মাহবুব চৌধুরী ভাই ও সাধারণ সম্পাদক জনাব শামছুল হুদা শামীমসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ছাত্র অধিকার রক্ষায় করতে আমি রাজপথে সক্রিয় থাকব।”

​এদিকে সজিব জেলা ছাত্রদলের সদস্য মনোনীত হওয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ারসহ তাকে
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর পিতা মতিউর রহমান তালুকদারের আদর্শের বলিষ্ঠ সততার নেতৃত্বে নেত্রকোনা জেলা ছাত্রদল এগিয়ে যাবে বলে সবাই প্রত্যাশা করছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *