নেত্রকোনার মোহনগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড
নিজস্ব সংবাদদাতাঃ
আজ ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মোহনগঞ্জ উপজেলার ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর বাজারে স্থানীয় গ্যাস ও তেল বিক্রয়কারী এক দোকানে এক ভয়াবহ অগ্নিকান্ড হয়।
এ ভয়াবহ অগ্নিকান্ডে উক্ত বাজারের স্থায়ী ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে তেল ও গ্যাস বিক্রয় কারি, মুদি ও কাপড় ও চায়ের দোকান।
ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মালিকরা হলেন- শহীদ,শাহীন মিয়া,বাবলু,হৃদয় ও মোঃ রিপন মিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকান্ডের প্রাথমিক সূত্রপাত উক্ত বাজারের তেল ও গ্যাস ব্যবসায়ী শাহীন মিয়া দোকান থেকে।অগ্নিকাণ্ডে উক্ত দোকানে সংরক্ষিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আরো ভয়াবহ রূপ ধারণ করে পার্শ্ববর্তী দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য আলীনূর মিয়া জানান , ডিজেলের ড্রাম থেকেই প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত।অগ্নিকান্ডের
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সার্বিক সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে উক্ত আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দেওয়া তথ্যমতে ভয়াবহ আগুনে- মালামালসহ দোকানগুলো পুড়ে গিয়ে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
স্থানীয় মোহনগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, আমাদের ৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। মোট ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

