জেলার খবরনেত্রকোনা

কেন্দুয়ার তরুণ সজিবের স্বপ্ন খেলাধুলার মাঠে,এলাকার সামাজিক কর্মকাণ্ডে

উপজেলা প্রতিনিধি: আমিরুল ইসলাম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের তরুণ সাখাওয়াত হোসেন তালুকদার (সজিব) খেলাধুলায় প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। ফুটবল ও ক্রিকেট—দুই খেলাতেই সমান দক্ষ তিনি। ছোটবেলা থেকেই খেলার প্রতি তার আগ্রহ এতটাই প্রবল যে,এখন তা নেশায় পরিণত হয়েছে।

এলাকার সিনিয়র,জুনিয়র ও বন্ধুদের নিয়ে তিনি আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ থেকে শুরু করে উপজেলার বিভিন্ন মাঠে নিয়মিত খেলাধুলায় অংশ নিচ্ছেন। এমনকি জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েও খেলায় অংশ নিচ্ছেন তিনি। বর্তমানে তিনি কেন্দুয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলেজ মাঠেও ফুটবল খেলায় সুনাম অর্জন করেছেন।

তাঁর পিতা জনাব মতিউর রহমান তালুকদার আশুজিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক আহ্বায়ক ও ইউনিয়নের সবার নিকট সুপরিচিত সামাজিক ব্যক্তিত্ব । রাজনীতির পাশাপাশি গ্রাম্য দরবার-সালিশ,আমনতকারীর হিসাব-নিকাশ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি সবার আস্থা অর্জন করেছেন।

সজিবের পরিবার ও স্বজনদের প্রত্যাশা, সজিব যেন পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি তিনি ইউনিয়নের সামাজিক কর্মকাণ্ডে প্রতিভাকে আরও বিকশিত করতে পারে এবং পিতার আদর্শ অনুসরণ করে ইউনিয়নে আগামীর পথে এগিয়ে যায়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *