সর্বশেষ

কেন্দুয়ার আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এজাহারুল ইসলামকে বিদায় সংবর্ধনা

আমিরুল ইসলাম ( বিশেষ প্রতিনিধি)

নেত্রকোণা জেলার কেন্দুয়ার শতবর্ষ ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনের দীর্ঘদিনের সফল প্রধান শিক্ষক মো.এজাহারুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন বানেটেক কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মকুল,রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার খানম,বিদ্যাবল্লভ গ্রামের প্রয়াত কবি রওশন ইজদানীর শিক্ষা প্রতিষ্ঠান
রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর কবির,তেতুলিয়া কাকুকোণা হাই স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ,জনতা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,হাসিনা -সাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,পুবাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ অনেকেই। বিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষক ভানু দত্ত,শফিকুল ইসলাম,শামসুন্নাহার বেগম,গোলাম তানজির আহমেদ কোহিনূর,আতাউর রহমানএবং কয়েকজন শিক্ষার্থী। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মিজানুর রহমান মাস্টারসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এজাহারুল ইসলাম তার দায়িত্বকালীন সময়ে মানবিক নেতৃত্ব,সততা ও নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদ্যালয়ের ফলাফল,শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রমসহ প্রতিটি ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। বক্তারা আরও বলেন, তার প্রজ্ঞা,মমত্ববোধ ও শিক্ষার্থীবান্ধব মনোভাব সকলের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে।

এজাহারুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই প্রতিষ্ঠানের প্রতিটি মানুষ আমার আত্মার অংশ। সবার সম্মিলিত চেষ্টায় প্রতিষ্ঠান আজকের অবস্থানে এসেছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কর্মবীর শিক্ষককে বিদায় জানায়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *