এনসিপির উদ্যোগে খালিয়াজুরী হাওরাঞ্চলে ফ্লাইওভার নির্মাণ পূনরায় চালুর উদ্যোগ
সেতু ও সড়ক মন্ত্রণালয়ে খালিয়াজুরী উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব মুশফিকুর রহমান মিন্টু গত মঙ্গলবার পরিকল্পনা কমিশন-এর কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. অঞ্জন কুমার দেবরায়কে খালিয়াজুরী উপজেলার ১০ কিলোমিটার ফ্ল্যাইওভারটি একনেকের প্রকল্পের আওতায় পরিকল্পণা পূণরায় চালু করার জন্য লিখিত অনুরোধ জানান।
ড. অঞ্জন কুমার দেব রায় মুশফিকুর রহমান মিন্টুকে আশ্বস্ত করে বলেন, ‘এটি আমার জন্মস্থান এবং নিজ উপজেলা, সাধারণ মানুষের ভোগান্তি লাগবের স্বার্থে যত দ্রুত সম্ভব পরিকল্পণাটি বাস্তবায়নের উদ্যোগ নিবেন। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন, সেখান থেকে এসে উক্ত পরিকল্পণা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন, সরকারের সদিচ্ছায় তাঁর জন্মভূমির মানুষের ভোগান্তি দূরীকরণে চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্টের আমলে সাবেক এমপি ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসানের সাথে ব্রীজটির প্ল্যানিং না করার জন্য তাঁকে চাপ সৃষ্টি করে অন্যত্র বদলি করা হয়।’
গত ৫ আগস্ট আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলে তিনি আবার উক্ত মন্ত্রণালয়ে ফেরৎ আসেন।
এ বিষয়ে মুশফিকুর রহমান মিন্টু বলেন, ‘এলাকাবাসীর স্বার্থে এবং জাতীয় নাগরিক পার্টি উপজেলা প্রধান সমন্বয়কারী হিসেবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে জন্য সরকারের প্রতি আহ্ববান জানাচ্ছি।

