৪৪ ও ৪৬তম বিসিএস স্থগিত, কী ভাবনা পিএসসির

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ দিনের বিজ্ঞপ্তিতে স্থগিত করেছে দুটি বিসিএস। দুটি বিসিএস হলো ৪৪ ও ৪৬তম বিসিএস। ৪৬তম বিসিএসের লিখিত ও ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে। আবার কবে হতে পারে সে কথাও বলে নি কর্তৃপক্ষ।
জানতে চাইলে হালবাংলার প্রতিনিধিকে একজন কর্মকর্তা জানান, ‘বর্তমানে এক ধরনের অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আমরা সরকার থেকে দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছি। পিএসসির কর্মকাণ্ড স্বাভাবিক হবে সে দিকনির্দেশনা পেলেই। ২৮ আগস্ট এ পরীক্ষাটি হওয়ার কথা থাকলেও ২৮ আগস্ট সেটি বাতিল হয়েছে। ৪৬ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা ১০ হাজার ৪৩৮ জন। এই প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
৪৪তম বিসিএসসের মৌখিক পরীক্ষা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাবে। অনিবার্য কারণেই এই পরীক্ষা স্থগিত হয়েছে বলে জানানো হয়েছে।
