সরকারি প্রকল্প নিজ নামে উদ্ভোধন করলেন বি এন পির এমপি প্রার্থী এমরান সালেহ্ প্রিন্স
স্টাফ রিপোর্টারঃ
হালুয়া ঘাট হতে ঘুরে এসে
হালুয়াঘাট সরকারি প্রকল্প রাস্তার ‘উদ্বোধন’ করে নিজের নামে প্রচার করলেন বিএনপির এমপি প্রার্থী এমরান সালেহ্ প্রিন্স
আনুষ্ঠানিকভাবে উদ্ভোধনী প্যানেল করে দলের নেতা-কর্মীদের নিয়ে কাজের উদ্বোধন করছেন এই বিএনপির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের কিসমত নড়াইল কান্দাপাড়া রাস্তার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।
ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলায় সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ‘উদ্বোধন’ করছেন বিএনপির এই যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সরকারি উন্নয়ন প্রকল্পের এমন উদ্বোধন করেছেন। এসব উদ্বোধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, জনমনে প্রশ্ন উঠে নির্বাচনের আগেই কি ভাবে একজন নেতা এ উদ্ভোধন করেন। এ নিয়ে নেটিজেনদের মাঝে নানান বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নির্বাচন ছাড়াই নির্বাচিত এমপি।
এ বিষয়ে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে কাবিটা প্রকল্প কোন রাজনৈতিক দলের নেতা উদ্ভোধন করতে পারে কিনা জানতে চাওয়া হয় নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেলের নিকট, উনি বলেন সরকারী প্রকল্পের উদ্ভোধন কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের উদ্বোধন সাধারণত স্থানীয় সংসদ সদস্য বা তাঁর মনোনীত প্রতিনিধিরা করে থাকেন, কারণ এই প্রকল্পগুলো স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যদের সুপারিশক্রমে অনুমোদিত ও বাস্তবায়িত হয়; তবে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধীনে এই কার্যক্রম পরিচালিত হওয়ায়, প্রকল্পের ধরণ ও স্থানীয় নেতৃত্বের উপর নির্ভর করে স্থানীয় জনপ্রতিনিধি যেমন চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকও এতে সম্পৃক্ত থাকেন।
যদিও মূল ক্ষমতা সংসদ সদস্যের হাতে থাকে। কেউ নিজ উদ্যোগে কোনো প্রকল্প উদ্বোধন করে থাকলে, সে বিষয়ে এলজিইডি অবগত নয়।

