জেলার খবরনেত্রকোনা

আটপাড়ায় প্রতিবেশীর চাঁদা দাবি


জেলা প্রতিনিধি : মহিউদ্দিন তালুকদার
গত১৪/১০/২৫খি: নেত্রকোনা জেলার, আটপাড়া থানার, হরিপুর গ্রামের পাঁচ চাঁদাবাজ ওয়ারেন্টের আসামি গ্রেফতার, হয়েছে,গ্রেফতারকৃতরা হলেন (১) আবুল কাসেম ৬০, (২) মোঃ সোহেল মিয়া ৪০,(৩) মোঃ স্বপন মিয়া ৩৮,(৪) মোছাঃ আনুয়ারা আক্তার ৩৮, (৫) মোছাঃ নাজমা আক্তার গ্রেফতার ১৫ অক্টোবর ২০২৫ তারিখ রোজ বুধবার ভোর রাত দুইটার দিকে নেত্রকোনা জেলার আটপাড়া থানার ওসি আশরাফুল আলম এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন টিম পাঁচ চাঁদাবাজ ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেন।অভিযান পরিচালনা করেন।এ সময়,ওসি আশরাফুল আলম, ওসি তদন্ত, এস আই মামুন, এসআই সুরঞ্জিত, এস আই হানিফ, অন্যান্য আরো অন্তত ৩০ জন এই টিম এ অংশ গ্রহন করে। এবং প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করে এবং সফলতার সাথে চাঁদাবাজদের ধরতে সক্ষম হয়। অভিযোগ কারি, মোঃ আমান উল্লাহ আমান বাংলাদেশ কৃষি অফিস আটপাড়া উপজেলা কর্তৃক একটি মিশ্র বাণিজ্যিক ফল বাগান ও একটি বাণিজ্যিক, ফল বাগান করেন, তার পৈতৃক বিটায়। আসামিগণ মালিককে না পেয়ে আক্রোশ মূলক তার দুইটি ফল বাগান বিনষ্ট করে এবং চতুর্পাশে বাউন্ডারি ভেড়া ধ্বংস করে ফেলে। ও প্রতিবেশী বাদী মোঃ আমান উল্লাহ আমানকে এবং তার বাড়িতে থাকা অসুস্থ মাকে সব সময় মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে আসছিলেন, এবং বিভিন্ন সময় চাঁদা দাবি করে এলাকাবাসীর মাধমে আরো জানা যায়, গত চার মাস যাবত তাদের বিটা এবং তার মায়ের স্বামীর বিটাতে যেতে দেয় না, আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মেরে ফেলার মহরা দেয়।এ এলাকার নাম প্রকাশে অনিছুক একজন বলেন, আসামিদের পিছনে থাকা মাস্টারমাইন্ড মাদক ও জুয়ার সম্রাট মোঃ লুৎফুর রহমান ৫০ পিতা মৃত আব্দুর রহমান অত্র অঞ্চলের যুব সমাজ টাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই ধরনের জুয়াড়ি মাদক সম্রাট যদি এলাকাতে খোলামেলা থাকে তাহলে আগামী যুবসমাজ হুমকির মুখে পড়বে। এলাকাবাসী আরও দাবি জানান আইন শৃঙ্খলা ও প্রশাসনের কাছে, এদের বিরুদ্ধে সঠিকভাবে আইন গত ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা জোর দাবী জানান।
এ বিষয়ে আটপাড়া ছানার ওসি জানান, আসামি ধরে আদালতে পেরন করা হয়েছে। এখন আদালতের বিচারাধীন আছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *