নেত্রকোনার কেন্দুয়ায় গলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণা জেলাধীন কেন্দুয়া উপজেলার অন্তর্গত গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রাম থেকে গলিত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
কেন্দুয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া লাশটি বহুদিন আগের হওয়ায় চেনার অযোগ্য হয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নিখোঁজ যুব নেতা শামীমের মরদেহ হতে পারে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে সনাক্ত বা নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে শামীম নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দীর্ঘ প্রায় তিন মাস পর মরদেহ উদ্ধারের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
কেন্দুয়া থানা পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

