জেলার খবরনেত্রকোনা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আতাউর রহমান কাদেরীর খাবার বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বি,এন,পির সহঃ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কাদেরীর উদ্যোগে খাবার বিতরণ করা হয়।

প্রায় শতাধিক রোগি ও নার্সদের মধ্যে তা পরিবেশন করা হয়। ৩ লাখের অধিক ভোটার নিয়ে কেন্দুয়া উপজেলাবাসীর ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ দুপুর ১২ ঘটিকার সময় তিনি উক্ত কার্যক্রম পরিচালনা করেন।

হসপিটালের পরিবেশ নিয়েও কথা বলেন আতাউর রহমান কাদেরী।
তিনি বলেন, হসপিটালের পরিবেশ যাতে সুন্দর ও পরিচ্ছন্ন হয় তা নিয়ে কেন্দুয়া- আটপাড়ার মাননীয় এম,পি ড.রফিকুল ইসলাম হিলালী, সিভিল সার্জন ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্বাধীনতা দিবসের দিন অসুস্থ রোগিদের ওয়ার্ডে,ওয়ার্ডে ঘুরে খোঁজ-খবর ও খাবার বিতরণ করা হয়। অসুস্থ সাধারণ রোগি ও স্বজনরা উক্ত কার্যক্রমে সাধুবাদ জানায় ও উৎফুল্ল হয়।

এ সময়ের আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বি,এন,পির সহঃ সভাপতি আব্দুল আউয়াল খান,পৌর বি,এন,পির সাধাঃ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসীম রানা জয়, চিরাং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুল মনসুর, ছিলিমপুর ১ নং ওয়ার্ড বি,এন,পির, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর করীম হালেক, ওয়ার্ড বি,এন,পির নেতা আবু কালাম, অভিকুল ইসলাম লারা, সাইকুল ইসলাম বাহার, ছাত্রনেতা নূরে আলমসহ আরও অনেকে।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান কাদেরী ভবিষ্যতেও সামাজিক কাজকর্ম চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন ও সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *