জেলার খবরনেত্রকোনা

ইমামতি নিয়ে ঝগড়া, ঘুষিতে মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতনিধি

পূর্বধলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর মধ্যপাড়া বায়তুল আমান জামে মসজিদে যুবকের ঘুষিতে আবুল হাশি নামে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। খবর নিয়ে জানা যায, মসজিদের ইমাম ছুটিতে থাকায় ওই ইমামের সন্তান আজিজুল হক (৩৫) ফজরের নামজের সময় ইমামতি করেন। এ সময় ইমাম আজুজুলের পেছনে নামাজ না পড়ে বাহিরের বারান্দায একাই নামাজ আদায় করেন শাহজাহান নামক এক যুবক। শাহজানা ফজরের নামাজ শেষ হলে আজিজুলকে উত্তেজিত হয়ে মারতে যান। বাগবিতণ্ডার এক পর্যায়ে আবুল হাশিম তাদের ঝগড়া থামাতে গেলে, শাহজাহান তাকে ঘুষি মারলে সে ঘটনাস্থলেই মারা যান।

মোঃ রিয়াদ পূর্বধলার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে, বাকি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *