ঐতিহ্যবাহী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা ক্লাব ঘর রাতের আঁধারে দখলের অভিযোগ
পলাশ পালঃ (প্রতিনিধি) নেত্রকোনা
আজ ৭ডিসেম্বর নেত্রকোনার বারহাট্টায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেমের বিরুদ্ধে বারহাট্টা ঐতিহ্যবাহী ক্লাব ঘর দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির -সভাপতি মোস্তাক আহমেদ, সাঃ সম্পাদক আশিক আহমেদ কমল,সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।

