সর্বশেষ

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত ও ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি- জাতিসংঘে ইউনুস

জাতিসংঘের ৭৯তম অধিবেশনে প্রফেসর মোহাম্মদ ইউনুস ভাষণ শুরু করেন ‘এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমি এখানে আসতে পেরিছি। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে ছিল আসলে বৈষম্য বিরোধী আন্দোলন। এরপর সারা পৃথিবী অবাক দৃষ্টে দেখেছে সমগ্র কিভাবে বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃড়ভাবে রুখে দাঁড়িয়েছে। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্ট ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যত নিহিত।’

এরপর তিনি ফিলিস্তিনিদের ওপর হামলা থামাতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির আহ্বান জানান। যুদ্ধরত রাশিয়া এবং ইউক্রেনকেও তিনি শান্তির জন্য আলোচনা শুরু করার আহ্বান জানান। এর সঙ্গে যুক্ত করেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরৎ পাঠানোর জন্য আন্তর্জাতিক সাহায্য চান।

জাতিসংঘ প্রফেসর মোহাম্মদ মোহাম্মদ ইউনুস জাতিসংঘে বাংলায় ইউনুসের ভাষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *