জেলার খবরনেত্রকোনা

আশুজিয়া মাঠে ফুটবল ফাইনালে সজিবের নেতৃত্বে জয়, সাগরের ঝলক গোলে দর্শক মুগ্ধ

আমিরুল ইসলাম ( স্টাফ রিপোর্টার) :

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশন (আশুজিয়া উচ্চ বিদ্যালয়) মাঠে অনুষ্ঠিত হলো এক চমকপ্রদ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট। গত ২০ অক্টোবর (সোমবার) বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় খেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান তালুকদার,তিনি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখার গুরুত্ব তুলে ধরে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহম্মেদ তালুকদার,উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আলীমুন ইসলাম রনি,যুবদলের আহবায়ক আল আমীন,জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম তরুণ,ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আলম,শ্রমিক দলের সদস্য সচিব মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ প্রমূখ।

এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বন্ধন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলের অধিনায়ক সাখাওয়াত হোসেন তালুকদার সজিব নেতৃত্ব ও খেলায় নৈপুণ্যের ছাপ রেখে দর্শকদের মুগ্ধ করেন। অন্যদিকে রানার্সআপ দলের অধিনায়ক রকি আলম সাগর সর্বোচ্চ গোলদাতা হিসেবে দর্শকদের হৃদয় জয় করেন।

চ্যাম্পিয়ন অধিনায়ক সজিব কেন্দুয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের সমাজসেবক মতিউর রহমান তালুকদারের কনিষ্ঠ পুত্র। আর সাগর একই গ্রামের মরহুম শুক্কর আলীর একমাত্র পুত্র।

স্থানীয়রা জানান,সজিব ও সাগর শৈশবের বন্ধু। দুজনেই একই মাঠে ফুটবল,ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলেন। তবে ফুটবল তাদের নেশা,ভালোবাসা, আর যেন রক্তের স্রোতে মিশে থাকা এক অনুভব। তারা বর্তমানে উপজেলার বিভিন্ন মাঠে খেলে তরুণ প্রজন্মের অনুপ্রেরণায় পরিণত হয়েছেন।

নিজেদের সাফল্যে আবেগঘন সজিব ও সাগর বলেন, এই ঐতিহ্যবাহী মাঠ আমাদের স্বপ্নের জন্মভূমি। এখান থেকেই আমরা বড় কিছু করার অনুপ্রেরণা পাই। সবার দোয়া ও সহযোগিতায় আমরা চাই আমাদের প্রতিভাকে আরও বিকশিত করতে এবং একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠে খেলতে।

তরুণ প্রজন্মের প্রেরণা সজিব ও সাগর, আশুজিয়ার মাঠে তাদের ফুটবল জয়গান এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *