জেলার খবরনেত্রকোনা

আজ নেত্রকোণা অনুষ্ঠিত হয়ে গেল তরুণদের ডিজিটাল দক্ষতা অর্জন ও আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ – Earn with Skill কোর্স

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ২৩ নং দফা : সবার জন্য কর্মসংস্থানে নেত্রকোণা তরুণদের ডিজিটাল দক্ষতা অর্জন ও আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ – Earn with Skill কোর্সটি অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি জনাব অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর তত্বাবধানে এবং সহধর্মিণী ডাঃ লুৎফা হক এর সহযোগিতায় নেত্রকোণা পাবলিক হলে অনুষ্ঠিত হয়, উপস্থিত প্রায় দুই শতাধিক তরুণদের ফ্রিল্যান্সিং, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, ফেসবুক মার্কেটিং, কিভাবে ব্যবসা শুরু করবে এইসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
নেত্রকোণা-২ সদর-বারহাট্রা আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী, নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো: আনোয়ারুল হক।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *