ময়মনসিংহে ঢাকনা বিহীন মেনহোল জেনো মরণ ফাদ
ডা: পলাশঃ ক্রাইম রিপোর্টার, ময়মনসিংহ।
ময়মনসিংহ নগরীর অসংখ্য অলি গলির দু পাশের ড্রেন গুলোর ঢাকনা বিহীন মেনহোলে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা।
গতকাল ১৫ ই নভেম্বর রোজ শনিবার নগরীর কাশড় মোর পুলিশলাইন এর একটা ঢাকনা বিহীন মেনহলে সকাল আনুমানিক ৮ টায় এক পথচারি মহিলা পরে যায়। উক্ত মহিলাকে সারাদিন খুঁজা খুজি করে ও পাওয়া যাচ্ছিল না পরে রাত আনুমানিক ১১ ঘটিকায় অন্য আরেক টা মেনহোলের ভিতর থেকে চিৎকার আহাজারি শুনে জনতা আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।
সিটি কর্পোরেশনের এসব উদাশীনতা আর দায়িত্বের অবহেলায় প্রতি নিয়ত ঘটছে এসব দুর্ঘটনা।তাই সাধারন জনসাধারণের দাবি নগরির প্রতিটা ড্রেনের মেনহল গুলোর ঢাকনা দ্রুত লাগানোর ব্যবস্থা করা হউক।

