জেলার খবরনেত্রকোনা

বিপ্লব ও সংহতি দিবস স্মরণে কেন্দুয়ার নেতাদের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত

সালমান আহম্মদ (প্রতি‌নি‌ধি ) নেত্রকোনা

নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে ৩:৩০ মিনিটে কেন্দুয়া উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সায়মা শাহজাহান একাডেমি মাঠে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়ার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও সাবেক জনপ্রিয় পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি একই সঙ্গে তিনবার নির্বাচিত কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক।সঞ্চালনায় ছিলেন কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ আহমদ।

বক্তারা বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় সব সময় প্রাসঙ্গিক।’
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা জাতীয় স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এলে দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন – দলের প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে এখনো চূড়ান্ত হয় নি। এর আগে আমিও একবার প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম তাই আমি শেষ মূহুর্ত পর্যন্ত অপেক্ষা করবো আমার বিশ্বাস আমার নেতা তারেক রহমান অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন।

পরিশেষে’ বাংলাদেশ জিন্দাবাদ ‘স্লোগানে অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *