কেন্দুয়ায় পূবালী ব্যাংকের ২৬১তম উপ-শাখার শুভ উদ্বোধন।
সালমান আহম্মেদ( প্রতিনিধি )নেত্রকোনা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পৌর শহরের সাউদপাড়া মোড়ে রজব আলী মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি’র ২৬১তম উপ-শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নেত্রকোনা শাখার ব্যবস্থাপক ও সভাপতি মোঃ আমিনুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ড. ইমদাদুল হক তালুকদার।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসার ক্যাশ আবদুল বারী।
এ সময় বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভুঁইয়া, ব্যবসায়ী জসিম উদ্দিন খোকন, হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বলেন, “ব্যবসার মানোন্নয়নে এবং এলাকার অর্থনৈতিক অগ্রযাত্রায় পূবালী ব্যাংকের এই উপশাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাহকসেবার মান উন্নয়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক তৌফিক রিপন, সাংবাদিক কোহিনূর আলম, সাংবাদিক মজিবুর রহমান, উজ্জ্বল, লূৎফুর রহমান হৃদয়, আবদুল আউয়াল খান, সালমান আহম্মেদ, আসাদুজ্জামান খোকন খোকা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

