জেলার খবরময়মনসিংহ

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন ডাকায় NCP নেতার উপর হামলা।

ডা: পলাশঃ ক্রাইম রিপোর্টার, ময়মনসিংহ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ব,অনিয়ম,দুর্নীতি ও সিন্ডিকেটের অভিযোগ পাওয়া গেলেও তার সঠিক বিচার এবং সমাধান হচ্ছিল না।তাতে করে জন সাধারন সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিল।আর সঠিক চিকিৎসা সেবা না ও বিচার না পাওয়ায় হতাশায় নিমজ্জিত হ‌য়ে দিন‌নিপাত করত।এসব দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে আজ ১২ই নভেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় এক মানব বন্ধনের আয়োজন করা হলে এসব দালাল ও সিন্ডিকেট দলের নেতা ঈশ্বরগঞ্জ হাসপাতালের জি এস ও জাকির হোসেন এর নেত্রীত্বে NCP নেতা মো: মোজ্জামেল এর উপর হামলা করা হয় এতে NCP নেতা মোজাম্মেল হক গুরুতর আহত হন।এই আক্রমনের ঘটনায় স্থানীয় জন সাধারন ব্যাপক ক্ষুভ, নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন পাশাপা‌শি সুস্থ্য বিচার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *