জেলার খবরনেত্রকোনা

নেত্রকোনায় শিক্ষকদের মানববন্ধন এবং কর্মবিরতি চলমান

নেত্রকোনা জেলা প্রতিনিধি: পলাশ পাল

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে এক মানববন্ধন। গত শনিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, নেত্রকোনা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পরও শিক্ষক সমাজ এখনো মৌলিক অধিকারের বঞ্চিত। তাঁরা কমপক্ষে ২০ থেকে ৪৫ শতাংশ বাড়ি ভাতা, শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ও শ্রান্তি বিনোদন ভাতা, অবসর সুবিধা এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানান।
আয়োজনে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা অংশ নেন। বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের সমান সুযোগ না পেলে শিক্ষক সমাজে অনুপ্রেরণার ঘাটতি তৈরি হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সরকারের উদ্দেশে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয় এবং এরই প্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি হিসেবে আজ থেকে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের চলছে কর্ম বিরতি

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *