নেত্রকোনা

নেত্রকোণায় দোল পূর্ণিমায় প্রীতম সোহাগের খাবার ও পানি সরবরাহ

চলছে রমজান মাস। সারাদিন রোযা রেখে পানি ও খাবার বিতরণ করছেন জাতীয় নাগরিক পার্টি-র কেন্দ্রীয় সংগঠক জনাব প্রীতম সোহাগ। দোল পূর্ণিমা, যা দোলযাত্রা, দৌল উৎসব বা দেউল নামেও পরিচিত এটি বাংলাদেশসহ হল ব্রজ অঞ্চল, রাজস্থান, গুজরাট, ওড়িশা, আসাম, ত্রিপুরা হোলি উৎসবের সময় পালিত একটি হিন্দু দোল উৎসব।এই উত্সবটি রাধা এবং কৃষ্ণের দম্পতিকে উত্সর্গীকৃত। এটি সাধারণত গোপাল সম্প্রদায়ের দ্বারা পূর্ণিমা রাতে বা ফাল্গুন মাসের পনেরো তারিখে উদযাপন করা হয়।
এ বিষয়ে জানাপা কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগকে প্রশ্ন করলে তিনি বলেন ‘একটি দেশ বা সমাজে বসবাসরত বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষাভাষির মানুষের মধ্যকার ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম অত্যাধিক গুরুত্বারোপ করেছে। কেননা, সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধের বিকাশ ঘটায়। কোন রূপ সহিংসতা, বিবাদ-বিসংবাদের স্থান ইসলামে নেই। ন্যূনতম শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্ট হয় এমন আচরণকেও ইসলাম প্রশ্রয় দেয় না। মুলত ইসলামের আবির্ভাব হয়েছে শান্তি প্রতিষ্ঠা, মানবকল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে। যেখানে মানব সম্প্রদায়ের সবারই অধিকার বিধৃত হয়েছে।
আমরা জাতীয় নাগরিক পার্টির হয়ে সকল মানুষের পাশে দাঁড়াতে চাই। গড়তে চাই সুন্দর এক বাংলাদেশ।
এ সময় নেত্রকোণা জেলার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *