কেন্দুয়ায় ট্রাইবেকারে বন্ধু স্পোর্টিং ক্লাবের রোমাঞ্চকর জয়
আমিরুল ইসলাম (বিশেষ প্রতিনিধি)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ এসএসসির উদ্যোগে আয়োজিত রামপুর মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় রামপুর বাজার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট ফাইনালে মুখোমুখি করে তেতুলিয়া রাহেলা রশিদ ফুটবল একাডেমি ও বন্ধু স্পোর্টিং ক্লাব।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক এস.এম শহিদুল ইসলাম তরুণ।
শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক খাইরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও জল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল খায়ের এবং সার্বিক তত্ত্বাবধানে আয়োজক কমিটি ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামজিদ আহম্মেদ,ক্রিয়া বিষয়ক সম্পাদক সোনা মিয়া ফারাস,যুব বিষয় সম্পাদক জালাল মিয়া,কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য ও রামপুর বাজারের ইজারাদার খায়রুল ইসলাম তালুকদার,বিএনপির নেতা ও রামপুর বাজারের ব্যবসায়ী অলি উল্লাহ তালুকদার,ইউপির বারবার সাবেক সদস্য রুবেল মিয়া,৩নং দলপা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মিয়া,৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আবুল মিয়া,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম,দলপা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ মিজানুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক জামিউল শাহ্ রবিন,আশুজিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন,আশুজিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বকুল শেখ,সাধারণ সম্পাদক মতি মিয়া,
কেন্দুয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ন সাধারণ সম্পাদক ও রামপুর গ্রামের হাফিজুর রহমান (লাল মামুন),সিংহেরগাঁও ক্রিয়েটিভ স্টুডেন্টস ক্লাবের সাধারণ সম্পাদক ও গবাদিপশু পল্লী চিকিৎসক মোশাররফ হোসেন তালুকদার (তাপস) সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।
খেলা পরিচালনা করেন নেত্রকোণা জেলার জনপ্রিয় ফুটবলার মশিউর রহমান টিটন।
খেলা নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে,যেখানে বন্ধু স্পোর্টিং ক্লাব (৫-৪)গোলে জয়লাভ করে শিরোপা অর্জন করে।
খেলা শেষ অতিথিদের হাত থেকে বিজয়ী দলের অধিনায়ক এবং রানার্সআপ দলের অধিনায়ক পুরস্কার গ্রহণ করেন।
প্রতিযোগিতামূলক এই ফাইনালকে ঘিরে রামপুর এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের উপস্থিতি ও সমর্থনে পুরো মাঠে সৃষ্টি হয় উচ্ছ্বাসপূর্ণ আবহ।

