নেত্রকোনায় দিনরাত খাটছেন শিক্ষার্থীরা, বন্যা কবলিত অঞ্চলের জন্য ফান্ড সংগ্রহে

১২টি জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য আজ শনিবার টানা তৃতীয় দিনের মতো নেত্রকোণার বিভিন্ন পয়েন্টে গণত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। আজ সকাল ১০টা থেকে নেত্রকোনা তেরিবাজার মো পোস্ট অফিসের গলিতে এসে জড়ো হতে থাকেন নেত্রকোনা স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। গত ২ দিনের মতো আজ এবং রবিবার নগদ টাকা ও ত্রাণ সংগ্রহের ঘোষণা দেন শিক্ষার্থী ফাহিম রহমান খান পাঠানসহ অন্যান্যরা। এতে নেত্রকোণা অঞ্চলের মানুষেরা স্বতস্ফূর্ত অংশগ্রহণের নগদ টাকার পাশাপাশি চিড়া-মুড়িসহ শুকনো খাবার সংগ্রহ করেন তারা। একজন লবণ ব্যবসায়ী শিক্ষার্থীদের একটি টিমকে এক বস্তা লবণও দিয়ে দেন। চোখের পড়ার মতো বিষয় হলো নেত্রকোনা রিকশা-অটো-সিএনজি চালকেরাও তাদের সাধ্যমতো দান করছেন এবং তাাঁদের যাত্রীদের উৎসাহ দিচ্ছেন দানে অংশগ্রহণ করার জন্য।
এ সময় শিক্ষার্থী ফাহিম বলেন, এই ঐক্যই দুর্যোগ–দুর্বিপাক থেকে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারের প্রধান শক্তি সকলের ঐক্য, অন্য শিক্ষার্থী মোরছালিন বলেন-সবাই মিলে দুর্যোগ অতিক্রম করে জীবনের বুনিয়াদ অব্যাহত রাখতে নেত্রকোনার শিক্ষার্থীসহ সবাই ঐক্যবদ্ধ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিল- অপূর্ব, ফয়েজ, মোত্তাকিন ভূইয়া, রাইয়্যান, বাশার, মাজেদুল, প্লাবন, সিয়াম ও নাফিউলেরা । তাদের সবার ভাষ্য মতে দেশে দুর্যোগ–দুর্বিপাক আসতেই পারে। সংবাদপত্র, টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ছাত্র-জনতার, সাহায্যের ছবিই কিন্তু বলে দিচ্ছে, সম্মিলিত মানুষের বিপুল চেষ্টায় মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। -নেত্রকোণা প্রতিনিধি

