জেলার খবরনেত্রকোনা

কেন্দুয়ায় আশুজিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বন্ধন ফুটবল একাদশ ফাইনালে বিজয়ী।

আমিরুল ইসলাম : বিশেষ প্রতিনিধি- নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে এলাকাভিত্তিক তরুণ ফুটবল খেলোয়াড়দের উদ্যোগে অনুষ্ঠিত একতা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট- এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বন্ধন ফুটবল একাদশ।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে ফাইনাল খেলার উদ্বোধন করেন ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক আহ্বায়ক ও সিংহেরগাঁও গ্রামের মতিউর রহমান তালুকদার। উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে তিনি খেলোয়াড়দের উৎসাহিত করে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

খেলা আয়োজন ও পরিচালনায় ছিলেন সিরাজুল ইসলাম,শাহজাহান কবির রেনু মাস্টার,মনিরুজ্জামান সবুজ,এসএফ ফারুক আহম্মেদ ফারাস হেলাল,সাদ্দাম হোসেন তালুকদার,লিমন তালুকদার,আলমগীর হোসেন,মোশাররফ হোসেন তালুকদার তাপস,মোমেন মিয়া,সাগর আহমেদ বাবু,বিপুল মিয়া,লিয়ন তালুকদার,সোহাগ মিয়া,মোহাম্মদ সোহেল রানা,সাখাওয়াত হোসেন সজিব,শফিকুল ইসলাম,রকি আলম সাগর,রাজন মিয়াসহ আরও অনেকে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন এসএফ ফারুক আহম্মেদ ফারাস হেলাল।

ফাইনাল খেলায় অংশ নেয় সোহাগ ফুটবল একাদশ ও বন্ধন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইবেকারে ১ গোলে জয় পায় বন্ধন ফুটবল একাদশ। খেলা শেষে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে বিজয়ী দলের অধিনায়ক সাখাওয়াত হোসেন তালুকদার সজিব ট্রফি গ্রহণ করেন। রানার্সআপ দলের অধিনায়ক রকি আলম সাগরও তার দলের পক্ষে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহম্মেদ তালুকদার,প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ,
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলীমুন ইসলাম রনি,ব্যবসায়ী মোশাররফ হোসেন জুলহাস,শ্রী শ্রী কুদিরাম দাস ও সিরাজুল ইসলাম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন বানেটেক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ইকবাল হোসেন (মকুল),আশুজিয়া সপ্রাবি’র সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সালাম,আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আতিকুল রহমান,রওশন ইজদানী একাডেমির সিনিয়র শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমীন,যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া,ছাত্রনেতা রফিকুল ইসলাম সাদেক,আশুজিয়া জেএসসি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ ভূট্রো,ব্যবসায়িক আব্দুল আলীম,ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আলম,যুগ্ন সাধারণ সম্পাদক শামীম মিয়া,কৃষক দলের সদস্য সচিব মতি মিয়া,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান বাবু,ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মতিউর রহমান তালুকদার,যুবদলের সদস্য সচিব আলীমুন ইসলাম রনিসহ বলেন,এলাকার খেলোয়াড়দের নিয়ে সিনিয়র’ ও জুনিয়র নামে দুটি স্থায়ী দল গঠন করা হয়েছে। ৬৮ জন তরুণ খেলোয়াড়ের পাশে থেকে আমরা এই উদ্যোগকে এগিয়ে নেব। তারা আরও বলেন,শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সবাই যে খেলা উপভোগ করেছেন, এজন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ।

দর্শকরাও জানান,আয়োজকদের আন্তরিকতা ও সহযোগিতায় ফাইনাল ম্যাচটি উৎসবমুখর হয়ে ওঠে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *