এন,সি,পির কেন্দ্রীয়” সংগঠক” প্রীতম সোহাগের বাসায় দুর্বৃত্তের আগুন
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এন,সি,পি ) কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল প্রীতম সেহোগের বাড়িতে আগুন ধরিয়ে হত্যার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার দিবাগত রাত ১২ টার দিকে সদর উপজেলার গজিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাজনৈতিক প্রভাব ও প্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি প্রীতম সোহাগের ।
তিনি বলেন দুর্বৃত্তের আগুনে বাড়ির সম্মুখভাগ, আমার স্ত্রীর জুতা,পাপোশ পুড়ে যায়।
এছাড়াও বিদ্যুতের সার্কিট ব্রেকারও পুড়ে যায়। আগুনে বড় কোন ক্ষতি হয় নি দাবি প্রীতম সোহাগের ।
আজ ভোরে এলাকার লোকজন আমার ঘুম ভেঙ্গে এ বিষয়ে অভিহিত করেন।
প্রীতম সোহাগ আরও বলেন রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে সাহস না পাওয়ায় তারা এই অগ্নিসন্ত্রাস করেছে। দেশজুড়ে এনসিপির জনপ্রিয়তাকে তারা ভয় পায়। তবে আমি তা ভীত নই। যারা এই হীন মনোভাব নিয়ে কাজ করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
বিষয়টি আমি থানা-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। ভোক্তভোগি প্রীতম সোহাগ তার নিজের ফেইস বুক আইডিতে পুড়ে যাওয়া অংশ শেয়ার করেন
যা ভাইরাল হয়ে যায়।
এ ব্যাপারে নেত্রকোনার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাহনেয়াজ বলেন আমরা বিষয়টি শুনেছি,ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে তা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

