জেলার খবরনেত্রকোনা

নগুয়া গ্রামের ইতিহাস গড়ে ফরিদপুর মেডিকেলে ভর্তি সাকিবা আক্তার মেহেরুন্নেছা

আমিরুল ইসলাম (বিশেষ প্রতিনিধি)

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের নগুয়া গ্রামে এই প্রথম কোনো শিক্ষার্থী হিসেবে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন সাকিবা আক্তার মেহেরুন্নেছা। তিনি পুলিশ (সাব-ইন্সপেক্টর) হাবিবুর রহমান হিরণ ও রুবি আক্তার খাতুনের বড় মেয়ে।

সাকিবা ২০২২ সালে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২৪ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি হিসেবে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩০৬৬তম মেরিট নিয়ে তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। বর্তমানে তিনি এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী।

বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত তার চাচাতো ভাই আশরাফুল আলম ইমরান জানান, নগুয়া গ্রাম থেকে প্রথমবারের মতো মেডিকেলে চান্স পাওয়ায় গ্রামজুড়ে আনন্দের ঢেউ উঠেছে। পরিবারের পক্ষ থেকে সাকিবার সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

সততা, নিষ্ঠা ও মানবসেবার আদর্শকে সামনে রেখে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করাই সাকিবার স্বপ্ন। তিনি ভবিষ্যতের পথচলার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *