সর্বশেষ

এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো কমিশন

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ (১২ মে) কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সোমবার (১২ মে) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব সংগঠনের বিরুদ্ধে চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের কোনো কার্যক্রমই পরিচালনা করা যাবে না।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগ যাতে কোনও রাজনৈতিক কার্যক্রম না করতে পারে, সেজন্য সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কেউ অবৈধভাবে মিছিল বা কর্মসূচি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, গত শনিবার আন্দোলনের মুখে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *