জেলার খবরময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মনিরুল ইসলাম

ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলে CNA (Corruption News Agency)-এর কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দায়িত্ব অর্পণ, আইডি কার্ড বিতরণ এবং এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমনে CNA দায়িত্বরত সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আশ্বাস দেন।

অনুষ্ঠানে চ্যানেলের বিভিন্ন স্তরের সাংবাদিক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CNA (Corruption News Agency)-এর এডিটর, পাবলিশার ও চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেসক্লাব ও সম্মিলিত মানবাধিকার জোটের প্রতিষ্ঠাতা ফরিদ খান।

সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও CNA (Corruption News Agency)-এর ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন CNA (Corruption News Agency)-এর নেত্রকোনা জেলা ব্যুরো চিফ মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার মোঃ মানিক মিয়া এবং জেলা প্রতিনিধি হাবিবুর রহমানসহ বাংলাদেশ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশে প্রধান অতিথির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চিফের দায়িত্ব অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সাংবাদিকদের মধ্যেও দায়িত্ব বণ্টন ও আইডি কার্ড প্রদান করা হয়।

সভা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন সাংবাদিকের মূল শক্তি হলো সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব। তিনি CNA (Corruption News Agency)-কে একটি বিশ্বাসযোগ্য ও জনআস্থার গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *