চাকরিচাকরির খবর

নন ক্যাডার নিয়োগের আগের পদ্ধতিই বহাল চান আন্দোলনকারীরা

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশারীরা। মঙ্গলবার অনশনের ডাক দিয়েছিলেন তাঁরা। পিএসসি জানায় বুধবার তারা সভা করবে। জনপ্রশাসনে আন্দোলনকারীদের বার্তা জানিয়ে দেয়া হয়। নাম প্রকাশ না করে পিএসসি একজন উর্দ্ধতন কর্মকর্তা হালবাংলাকে বলেন, ‘বেশ কিছু দাবি করেছেন আন্দোলনকারীরা। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে সেগুলো জানিয়েছি। তাই বুধবার পিএসসি একটি বিশেষ সভা ডেকেছে। উক্ত সভার বিষয়বস্তু সরকারকে জানানো হবে।

একজন শিক্ষার্থী আমাদের বলেন, নন-ক্যাডারে আগের পদ্ধতিতে আমাদের কোনো সমস্যা হয় নি। আগের বছরগুলোতে নন-ক্যাডার নিয়োগে যে নিয়ম ফলো করেছে, তাতে পিএসসিকে বেকারবান্ধব মনে হয়েছিল। সেই নিয়ম থেকে সরে এসে পিএসসি বেকারত্ব বাড়ানোর মতো কাজ করছেন বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *