জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আলোচিত বিচারপতি মানিক গ্রেফতার

ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়েছেন আলোচিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। টু দ্যা পয়েন্ট-এর মাধ্যমে রাতারাতি ভাইরাল হওয়া ব্যক্তি সাবেক বিচারপতি মানিক। মো. জিয়াউল হক নামে এক আইনজীবী ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে ২০২২ সালে চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী বলে মামলা দায়ের করেন। আওয়ামী লীগ সরকারের পক্ষে টকশোতে সোচ্চার এ বিচারপতি শেখ হাসিনা পলায়নের দিন থেকেই পালিয়ে ছিলেন। সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে গ্রেফতার করা হয়।

