মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন রওশন ইজদানী একাডেমির সাবেক ছাত্রী “মেঘলা”
আমিরুল ইসলামঃ(বিশেষ প্রতিনিধি)
মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ঐতিহ্যবাহীর শিক্ষা প্রতিষ্ঠান রওশন ইজদানী একাডেমি (উচ্চ বিদ্যালয়) এর সাবেক মেধাবী ছাত্রী আফরোজা সুলতানা মেঘলা। তিনি দেশের স্বনামধন্য রংপুর মেডিকেল কলেজ (ডেন্টাল বিভাগ)-এ ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
জানা যায়, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ভরাপাড়া গ্রামের শিক্ষক নাজমুল হুদা কায়সার ও মাতা মনোয়ারা খাতুনের বড় মেয়ে আফরোজা সুলতানা মেঘলা। মেধাবী ছাত্রী মেঘলা প্রত্যন্ত নিজ গ্রাম ভরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা কৃতিত্বের সাথে সমাপ্ত করেন। আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘলার পিতা।
২০২২ সালে রওশন ইজদানী একাডেমি (উচ্চ বিদ্যালয়) থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২৪ সালে কেন্দুয়া সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৭৫ পেয়ে অর্জন করেন। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে ৫৫৪৫তম অর্জন করে তিনি দেশের সেরাদের মধ্যে অন্যতম রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।
মেঘলা,কঠোর পরিশ্রম,অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।ছোটবেলা থেকেই সে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখত।মেঘলার এই অর্জন কেন্দুয়া উপজেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।
কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি হিসেবে মেঘলার সাবেক রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির জানান, ময়মনসিংহ বিভাগের মধ্যে অন্যতম খ্যাতিমান
লোক সাহিত্যের প্রয়াত কবি রওশন ইজদানীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান রওশন ইজদানী একাডেমি (উচ্চ বিদ্যালয়) থেকে প্রথমেই একজন মেয়ে মেঘলার মেডিকেল কলেজে চান্স পাওয়ায় এলাকার জুড়ে একবারে আনন্দের জোয়ার বইছে।
পরিবারের পক্ষ থেকে মেঘলার সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা কামনা করেছেন।

