ভণ্ডপীরের কবলে মদন উপজেলা তিয়শ্রী ইউনিয়নের বাসিন্দারা
মো: জাকিরুল ইসলাম সনি, উপজেলা প্রতিনিধি, মদন।
মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাসিন্দাদের অভিযোগ- তিয়শ্রী উত্তরপাড়ার তাহের মিয়ার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ তিনি কোনো স্বীকৃত পীর না হয়েও এলাকায় বিভিন্ন মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন নগদ টাকা, মুরগি, খাসিসহ মূল্যবান জিনিস। তার বিরুদ্ধে আরও অভিযোগ যে, তিনি সন্তানহীন মহিলাদের পেটে ফুঁ দিয়ে বাচ্চা দিয়ে দিতে পারেন। এলাকাবাসীর ক্ষোভ এমন ভণ্ড প্রতারক একজন মানুষ যেন কোনোভাবেই পীর নাম দিয়ে ওরস মোবারক অনুষ্ঠান না করতে পারেন। সে বিষয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতা এলাকাসাী।

