বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নেত্রকোনা জেলা জাসাসের উদ্যোগে দোয়া মাহ্ফিল।
হাল বাংলা প্রতিবেদকঃ
আজ ০৩/১২/২০২৫ ইং তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেত্রকোনা জেলা জাসাস-এর উদ্যোগে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নেত্রকোনা জেলা জাসাস-এর যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব,গজনবী চয়ন সহ অনেক নেতৃবৃন্দ। নেত্রকোনা জেলা জাসাস অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, মাদ্রাসার কুরআনের পাখিরা (শিক্ষার্থীবৃন্দ), অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালকবৃন্দ ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

