ময়মনসিংহে এনসিপি’র নিবন্ধন উদযাপন উপলক্ষে কেক কাটার আয়োজন।
ডা:পলাশঃ (প্রতিনিধি )ময়মনসিংহ ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করে এই ঐতিহাসিক সাফল্য দলের গণমানুষের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে দলের নেতা কর্মিদের দাবি।
এই উপলক্ষে আজ সন্ধ্যা ৮ টায় ময়মনসিংহ জেলা অফিসে আনন্দঘন পরিবেশে কেক কেটে “নিবন্ধন উৎসব” উদ্যাপন করা হবে বলে জানান দলের প্রেস সচিব
উক্ত অনুষ্ঠানে জেলা ও মহানগর কমিটির সকল নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহ জেলা জেলা এনসিপির নেত্রীবৃন্দ।


