জেলার খবরময়মনসিংহ

ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগ, ১৫ জন আটক

(ডা: পলাশ, ময়মনসিংহ জেলা ক্রাইম রিপোর্টার)
ময়মনসিংহ নগরির ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ এলাকার রঘুরামপুর পূর্বপাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুনের কারখানা পরিচালনার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ কারখানার মালামাল জব্দ হয়েছে ।
তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-প্রকৌশলী হামিদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউসনের ব্যবস্থাপক হিলটন পাল।তাদের নেতৃত্বে তিতাসের একটি বিশেষ টিম ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এই অভিযানে অংশ নেন কোতোয়ালি মডেল থানার রিপন চন্দ্র সরকার, তিনি দক্ষতার সঙ্গে পুরো অভিযানটি পরিচালনা করেন। অভিযানটি সম্পূর্ণ হয় ময়মনসিংহ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শিব্বিরুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে।
এলাকাবাসীর অভিযোগ শম্ভুগঞ্জের ব্যবসায়ী খোকন সরকারের মালিকানাধীন জমিতে অবৈধভাবে গ্যাস লাইনে চুনের কারখানা চালানো হচ্ছিল। কর্তৃপক্ষ কি বিষয়টি জানালে অবশেষে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের দাবি এই ধরনের অবৈধ সংযোগ শুধু সরকারের রাজস্ব ক্ষতি করছে না, এলাকাবাসীর জীবনের জন্যও বড় ঝুঁকি তৈরি করছে।
বর্তমানে আটক ১৫ জনকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ কৃতপক্ষ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *